বিজিবি,র অভিযানে মাদক জব্দ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫ সারোয়ার নেওয়াজ শামীম হবিগঞ্জ ৫৫ বিজিবি,র অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের ৪৭.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়,গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গাঁজা বাংলাদেশে প্রাচার এর উদ্দেশ্যে নিয়ে আসা হবে,এই সংবাদের প্রেক্ষিতে বাল্লা বিওপির একটি বিশেষ টহলদল গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় সীমান্ত হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বনগাঁও নামক এলাকায় ঝোপঝাড়ের মধ্যে গোপনে টহল পরিচালনা করতে থাকে। এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত হতে বস্তার ভিতরে করে গাঁজা নিয়ে আসার প্রাক্কালে টহলরত অবস্থায় বিজিবি সদস্য দেখামাত্র চোরাকারবারীরা গ্রেফতারের ভয়ে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে বস্তার ভিতর হতে মালিকবিহীন ৪৭.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয় বি জি বি। এরিপোর্ট লিখা পর্যন্ত আইনি পক্রিয়া চলমান। SHARES সারা বাংলা বিষয়: