চট্টগ্রাম রাউজানে মধ্যরাতে হিন্দু পরিবার আগুন দে দুর্বৃত্তরা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫
 বাবলু নন্দী ।।
চট্টগ্রাম রাউজানে সোমবার (২২) ডিসেম্বর মধ্যরাতে৩:২০ মিনিট দিকে  পশ্চিম বণিক পাড়া সুলতানপুর  ৫নং ওয়ার্ড  এলাকায়, এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার অভিযোগ উঠেছে। স্থানীয়রা  জানান    সুখুশীলদের একটি ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘরের মানুষগুলো কোনোভাবে প্রাণে বাঁচতে পারলেও, গৃহপালিত হাঁস-মুরগি, ঘরের আসবাবপত্র ও সহায়সম্বল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।   উক্ত পরিবারের  ক্যাশ  ছিল ৫৫ হাজার টাকা,সহ আসবাবপত্র সব মিলে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেন।
এই আগুন কি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা? যদি পরিকল্পিত হয়, তবে কেন বারবার রাউজানেই এমন ঘটনা ঘটছে? কারা এই আগুনের লাগানোর পেছনে জড়িত আর প্রশাসনের তদন্ত কোথায়?
গত কয়েকদিন ধরেই লক্ষ্য করা  যাচ্ছে, রাউজান এলাকায় একের পর এক অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যা স্বাভাবিক কোনো বিষয় নয়। এটি কি কাকতালীয়, নাকি এর পেছনে কোনো ভয়ংকর উদ্দেশ্য কাজ করছে, তা এখনই খতিয়ে দেখা জরুরি তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি  উক্ত ঘটনা জড়িত ব্যক্তিদের  তাড়াতাড়ি  খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী ও  ভুক্তভোগী পরিবার।