বড়াইগ্রামে মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

মোঃ সৈকত হোসেন।।বড়াইগ্রাম উপজেলার ৪ নং নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মসিন্দা গ্রামে মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।  আজ  (৬ ডিসেম্বর)  সকাল ১১ ঘটিকায়। ফেসবুক পেজে  মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে, প্রতিবাদ সমাবেশর আয়োজন করেন। মসিন্দা গ্রামের আকরামে স্ত্রী মোছাঃ মূয়ুরী খাতুন জানান  আমাদের নিজ জমির পুকুর থেকে মাছ ধরেছি ও নিজ জমি থেকে ধান কেটেছি। আমরা জমিতে ধান রোপন করি ও পুকুরে মাছ অবমুক্ত করি।আমাদের নিজ নামে- আর এস রেকর্ড, ডিসিআর,খাজনা খারিজ, খতিয়ান, রয়েছে।  যাহা সিএস খতিয়ান নং: ৬৫, মসিন্দা, বড়াইগ্রাম নাটোর। বঙ্গনীয় প্রজাতন্ত্র বিষয়ক আইনে ১০৫,১০৬,১০৮ ক ধারামতে পরিবর্তন  হয়ে যে সকল জমির দাগ প্রাপ্ত হই, পুকুর এস নং ৪০৬, ধানী জমি দাগ২৭৬,৯১৫,১২৪৮,১২৯১,১৩১৮,১৩২২,১৪০৫,১৪৯৯,১৫১৭।আব্দুল জলিল জানান এই জমি বিষয় নিয়ে গত ২৫/০৩/২০১৭ সালে আামকে  মেরে পঙ্গু বানায় ও জমি দখল করতে চায়। কোর্ট থেকে ডিগ্রি প্রাপ্ত হই  তার পর আমরা ধান কাটি ও পুকুরের মাছ ধরি।আতাউর রহমান জানান এই জমি বিষয় কেন্দ্র করে, আমার বাবা কে  ২০২২ সালে ১৩ ডিসেম্বরে আওয়ামী  লীগের সাবেক  এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সন্ত্রাসী বাহিনী রাস্তায় পিটিয়ে মেরে ফেলেছে। মূয়ুরী খাতুন  বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করা হোক। কোন হানাহানি চাইনা,  আমরা শান্তি চাই।