কেন্দুয়ায় তারুণ্যের উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪
কোহিনূর আলম। ।  “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‍্যালী ও আলোচনা পরবর্তী নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । সোমবার (৩০) সকাল ১০টায় কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বেলুন উড়িয়ে ৫১ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের লক্ষ্যে এ শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি । উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, উপজেলা  এলজিইডি প্রকৌশলী আল আমিন সরকার, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, লোকশিল্পী ও বরেন্দ্র ব্যক্তিত্ব কদ্দুস বয়াতি, নেত্রকোণা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান সাগর প্রমুখ । উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতির বক্তব্যে বলেন, তরুণদের হাত ধরেই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাবো । ৫১ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রথম বারের মতো উৎসবটি পালন করা হবে । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আজিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী  প্রাথমিক শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, অবঃ শিক্ষক মোঃ মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।