ব্যঙ্গ নয়, ঐক্যের পথে চলুক কুমিল্লা ও নোয়াখালী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

রিয়াজুল সোহাগ।।

সম্প্রতি বিভাগ গঠনের দাবিকে কেন্দ্র করে কুমিল্লা ও নোয়াখালীসহ কয়েকটি অঞ্চলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কোথাও দাবি আদায়ের বিক্ষোভ, কোথাও জনসভা, আবার কোথাও সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা ব্যঙ্গ—যা অনেকের মতে অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।
নোয়াখালীর মানুষ বিভাগের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। অন্যদিকে কুমিল্লাতেও চলছে নিজস্ব দাবির পক্ষে জনমত গঠনের উদ্যোগ। কিন্তু কেউ কাউকে ছোট করে, পরিহাস করে বা প্রতিদ্বন্দ্বী বানিয়ে তোলার মধ্যে কোনো কল্যাণ নেই—এমনটাই মত সাংবাদিক রিয়াজুল সোহাগের ও সাধারণ নাগরিকদের।
বিশ্লেষকদের মতে একমত হয়ে তিনি বলেছেন, প্রশাসনিক পুনর্গঠন বা উন্নয়ন চাওয়া কোনো প্রতিযোগিতা নয়; বরং দেশের সার্বিক উন্নয়নেরই অংশ। তাই প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের।
একজন স্থানীয় নাগরিক হিসেবে মো.রিয়াজুল সোহাগ সাংবাদিক ও তরুণ উদ্দোক্তা হিসেবে মনে করেন,  “আমরা কেউ কাউকে ব্যঙ্গ করার দরকার দেখি না। কুমিল্লা তার মতো করুক, নোয়াখালী তার মতো—সবাই মিলে এগিয়ে যাক বাংলাদেশ।”
দেশের উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোর যেকোনো দাবি হোক শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক—এমনটাই এখন সময়ের দাবি।