ডা: এম. এইচ. কবিরের নেতৃত্বে এল.কে. বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ফুলেল শুভেচ্ছা। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫ মো হিমেল মিয়া।। আজ রবিবার সকাল ১০ টায় এল.কে. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. এম. এইচ. কবির এর নেতৃত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষিকারা বীর মুক্তিযোদ্ধা, জননেতা, সাবেক সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল এর বাসভবনে গিয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ডা. এম. এইচ. কবির বলেন, “শিক্ষার মান উন্নয়নের জন্য আমি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।” তিনি শুধু একজন শিক্ষা অনুরাগীই নন, বরং একজন মানবিক ও সমাজসেবক হিসেবেও এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বীর আহম্মদপুর ঈদগাহ মাঠের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি গ্রামের গরিব, অসহায় ও অসুবিধাগ্রস্ত মানুষের জন্য নিজ বাড়িতেই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। ডা. কবির বলেন, “আমি সবসময় চেষ্টা করি ভালো কাজ করার জন্য। মানুষের কল্যাণে কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই।” এছাড়াও তিনি বিভিন্ন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নানাভাবে সাহায্য-সহযোগিতা করে আসছেন। শিক্ষা, মানবতা ও সমাজসেবার অনন্য সমন্বয়ে তিনি আজ এলাকায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত। শিক্ষকবৃন্দ এ সময় সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেন। সরদার সাখাওয়াত হোসেন বকুল সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষকরা জাতি গঠনের প্রকৃত কারিগর—তাদের মর্যাদা রক্ষা ও শিক্ষা উন্নয়নে আমি সবসময় পাশে থাকব।” SHARES সারা বাংলা বিষয়: