মাধবপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫
সারোয়ার নেওয়াজ শামীম।।
হবিগঞ্জের মাধবপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর  অভিযানে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।  ঘটনার সাথে জড়িত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা।
সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানে প্রথমে জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্তর সংলগ্ন এলাকায় ইলিয়াছ মিয়া (৪০) কে ৫৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।  সকালে শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ এলাকায় পৃথক অভিযানে  আল আমিন মিয়া (২৩) কে ২৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
 জানাযায়, গ্রেফতারকৃতরা সীমান্ত এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছিল। মাদক একটি মারাত্নক সংক্রামক যা ধংস করছে যুব সমাজকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে  র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।