কালিগঞ্জের কৃষ্ণনগর পল্লীতে ইয়ার আলী পরিবারে গোলযোগ থামাতে গিয়ে গৃহবধূ গুলিবিদ্ধ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫ শ্যামল কুমার মন্ডল।। সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে দিনদুপুরে এক গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। বিকাল ৩ টার দিকে উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের সোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহবধূ হালিমা খাতুন (৪০) সোতা গ্রামের মোসলেম আলী চৌকিদারের স্ত্রী। তাকে গুরুতর অবস্থায় প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন,সেখান থেকে পরবর্তীতে খুলনায় নেওয়া হয়েছে ।গুলিবিদ্ধ হালিমা খাতুনের পুত্র সাইফুল্লাহ মনির জানিয়েছেন,তার মা দুপুরে বাড়ির পাশের মাঠে হঠাৎ ইয়াদ আলীর পরিবারে গোলযোগ ও মারামারির শব্দ শুনে বাইরে আসে । সেখানে অস্ত্রবাজদের উপস্থিতি দেখে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করার সময় তার মায়ের মাথায় গুলি লাগে। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।স্থানীয়দের মধ্যে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার আলী নামে একজন স্থানীয় সন্ত্রাসী দীর্ঘদিন ধরে অপর্ণা রানীর সঙ্গে অবৈধ সম্পর্ক বজায় রেখে আসছিলেন। সোমবার দুপুরে তার স্ত্রী ও পুত্র অপর্ণার বাড়িতে গিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে হালিমা খাতুন ইয়ার আলীর অবস্থান দেখালে ক্ষিপ্ত হয়ে ইয়ার আলী তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। দিনদুপুরের এই গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ইয়ার আলীর ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আসলাম খান বলেন, “মোসলেম চৌকিদারের স্ত্রী গালে আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনাস্থল থেকে কোনো গুলির আলামত পাওয়া যায়নি। মাথায় কোন ধারালো অস্ত্রের আঘাত লাগতে পারে বিষয়টি তদন্ত করা হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: