ব্যতিক্রমধর্মী ফুটবল খেলার আয়োজন করে সবার প্রশংসায় ভাসছে কালীগঞ্জের ফ্রেন্ডস ফাউন্ডেশন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫ শ্যামল মন্ডল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের ফ্রেন্ডস ফাউন্ডেশন বর্তমানে এলাকার একটি বিশ্বস্ত ও আস্থার প্রতীক। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে মানুষের সেবা দিয়ে আসছে। গরীব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ,শীতার্থদের মাঝে কম্বল বিতরণ,ঘর হীনের ঘর নির্মাণ, বানভাসী মানুষের মাঝে খাদ্য বিতরণ, রক্তহীন এর রক্তদান এসব ফাউন্ডেশনটির নিয়মিত কাজ। তবে এসবের বাইরে কঠোর শীতের মধ্য গতকাল(২০ ডিসেম্বর ২০২৫ ) বিকাল ৫ঃ০০ টা থেকে শুরু করে রাত ১২ঃ০০ টা পর্যন্ত ৮ দলীয় সিক্স এ সাইড মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। বিকাল ৫ টার সময় বর্ণাঢ্য অনুষ্ঠানে মাধ্যমে খেলার উদ্বোধন করেন কালীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক এবং বিএনপি’ নেতা আরসাদ আলী সরদার এবং মিলন কুমার সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবুর রনজিত কুমার ঘোষ, শিক্ষক শ্যামল কুমার মন্ডল, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি রায়হানপাড় ও যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা, বিএনপি নেতা বাকীবিল্লাহ এবং ওয়ালিদ হোসেন, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন আঙ্গিকে ব্যতিক্রমধর্মী খেলার প্রত্যেক দলে ৬ জন করে খেলোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়। সাতক্ষীরা এবং খুলনা থেকে বাছাইকৃত খেলোয়াড়ের সমন্বয়ে আটটি দলের মধ্য নাক আউট ভিত্তিতে এই খেলায় চ্যাম্পিয়ন হয় সাতক্ষীরা ফুটবল দল। রাতে ১১ টার সময় শুরু হয় জমজমাট পুণ্য ফাইনাল খেলা যার একদিকে থাকে কাটার মাস্টার মুস্তাফিজের এলাকার দল তেতুলিয়া সিক্স এর সাইট ফুটবল দল অন্যদিকে সাতক্ষীরা ফুটবল দল। মূল সময়ে গোলশূন্য থাকায় খেলাটি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে সাতক্ষীরা ফুটবল দল জয় লাভ করে। খেলাটি পরিচালনা করেন তাপস সরকার এবং বাবু। বিকাল থেকে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে হাজার হাজার মানুষ খেলা দেখার উদ্দেশ্যে জড়ো হতে থাকে। খেলা শেষ না হওয়া পর্যন্ত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাক্ষাৎকারে ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি বলেন আজীবন এলাকার মানুষের পাশে থাকবে ফ্রেন্ডস ফাউন্ডেশন। মানুষের সুখ এবং দুঃখকে ভাগাভাগি করে আগামী দিনে পথ চলায় আমাদের একান্ত লক্ষ্য। প্রত্যেক বছর এ ধরনের খেলার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। SHARES সারা বাংলা বিষয়: