নাসিরনগর সরকারি কলেজে অপসংস্কৃতির প্রতিবাদে স্মারকলিপি প্রদান ও হেফাজতে ইসলামের আলোচনা সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫
নাসিরনগর সরকারি কলেজ প্রাঙ্গণে সম্প্রতি সংস্কৃতির নামে অশালীন কর্মকাণ্ড আয়োজনের প্রতিবাদে নাসিরনগর উপজেলা ছাত্র সংসদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এই স্মারকলিপি প্রদান করেন নাসিরনগর উপজেলা ছাত্র সংসদের সদস্য সচিব মুনতাসির রেজা, যুগ্ম সদস্য সচিব নাঈম মিয়া, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন মহল। তারা উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো শিক্ষার পবিত্র কেন্দ্র; এখানে কোনোভাবেই অশ্লীলতা বা অপসংস্কৃতির স্থান থাকতে পারে না।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের নিকট কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন—
1. কলেজে ভবিষ্যতে কোনো প্রকার অপসংস্কৃতিমূলক আয়োজন যেন না হয়।
2. শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক গঠনে উপযোগী কর্মসূচি গ্রহণ করা।
3. শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।
একইসঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ইসলামি সংগ্রাম পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ ও মতামত সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো প্রকার অশ্লীলতা ও অপসংস্কৃতির স্থান নেই। তারা সতর্ক করে দেন—যদি ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকে তবে সাধারণ মানুষকে নিয়ে আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
আলোচনায় বক্তারা আরও বলেন—
“শিক্ষার্থীরা যেন পড়াশোনায় মনোনিবেশ করতে পারে, সেজন্য পবিত্র পরিবেশ বজায় রাখা আবশ্যক।”
“আমরা চাই, কলেজ থেকে আলোকিত মানুষ বের হয়ে সমাজকে নেতৃত্ব দিক; কোনোভাবেই অশ্লীলতা বা বিনোদনের নামে বিভ্রান্তির শিকার না হোক।”
“আজকের তরুণ সমাজ আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের বিপথে নেওয়া মানে দেশ ও জাতিকে বিপথে নেওয়া।”