শ্যামনগরে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫
মোঃ আরিফুজ্জামান আরিফ ।।
সাতক্ষীরার শ্যামনগরে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড কৈখালী।  ২০ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) সকালে শ্যামনগরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিবার ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড কৈখালী। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার  মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র ভারত হতে বিপুল পরিমাণ ঔষধ বাংলাদেশে নিয়ে আসবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শুক্রবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মীরগ্যাং ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মোঃ আরিফুজ্জামান আরিফ