ভাঙ্গায় বিজিবির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫ মোঃরিপন শেখ ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপ-অধিনায়ক বিএ-৭৫৪৬ মেজর আফিফ হাসানের নেতৃত্বে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনোদন ও খেলাধুলার জন্য ২টি ভলিবল ও একটি নেট উপহার হিসেবে প্রদান করা হয়। এসময় স্থানীয়রা জানান, বিজিবির এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করবে। একই সঙ্গে বিজিবির প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধ আরও সুদৃঢ় হবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত তথা দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের সর্বস্তরে ই তাদের কল্যাণকরী স্পর্শ ছোঁয়া রেখে চলেছেন যা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। SHARES সারা বাংলা বিষয়: