রূপগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী কালীপূজা উদযাপন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫ বি এম আবুল হাসনাত।। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর বুধবার রাতে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের কালীবাড়ি, শ্মশান ঘাট, নামাবাজার, তারাবো ও কাঞ্চন পৌরসভা, ভুলতা, গোলাকান্দাইল, ভোলাব ইউনিয়নের বিভিন্ন স্থানে বর্ণাঢ্যভাবে পূজার আয়োজন করা হয়। প্রতিটি পূজা মণ্ডপে ছিল সাজসজ্জার ঝলক, দেবী প্রতিমার আরাধনা, আরতি ও ভক্তদের ভিড়। পূজা উপলক্ষে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ভক্তরা পূজার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন, প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক গানে মাতোয়ারা হয়ে ওঠেন। নারী-পুরুষ, বৃদ্ধ-যুবা ও শিশুসহ সব বয়সী মানুষ একত্রিত হয়ে পূজার আনন্দ ভাগ করে নেন। স্থানীয় পূজা উদযাপন পরিষদের সুব্রত বিশ্বাস জানান, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। রূপগঞ্জে এই কালীপূজাকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলা ঘটে, যা এলাকায় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। SHARES সারা বাংলা বিষয়: