বরগুনায় নতুন এসিজি ও ইয়েস সদস্যদের প্যাক্টঅ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫ মোঃ শাহজালাল।। বরগুনা সনাকের আয়োজনে পরিবেশ বিষয়ক বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও সদর উপজেলা ভূমি অফিসের এসিজি’র নির্বাচিত এসিজি সদস্যবৃন্দ ও ইয়েস সদস্যদের প্যাক্টঅ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২ টায় হোটেল বে অব বেঙ্গলে এ প্যাক্টঅ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে বরগুনা সনাকের পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহবায়ক মনির হোসেন কামাল তার স্বাগত বক্তব্যে প্যাক্ট অ্যাপ ব্যবহার, সমস্যা নির্ধারণ, সমস্যা সমাধানসহ প্যাক্টআ্যাপ এর গুরুত্ব তুলে ধরেন নতুন এসিজি ও ইয়েস সদস্যদের মধ্যে। স্থানীয় পর্যায়ে সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসহ সর্বস্তরে দুর্নীতিবিরোধী মূল্যবোধ ও প্রত্যয় দৃঢ়ভাবে করার পাশাপাশি সেবাদানকারী প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিতকরণে সনাকের সহযোগিতায় এসিজি গ্রুপ স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠান ও খাতভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনার করছে। এসিজি গ্রুপের কার্যক্রমকে আরো বেশি সহজতর করা ও প্রতিষ্ঠানভিত্তিক কাজের ধরণ সম্পর্কে ধারণা প্রদান ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যেই এসিজি ও ইয়েস সদস্যদের জন্যে এই প্যাক্টঅ্যাপ প্রশিক্ষণ দেওয়া হয়। প্যাক্টঅ্যাপ প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, বরগুনা সনাকের সভাপতি এডভোকেট আনিসুর রহমান, সহ-সভাপতি ডাঃ মনিজা, হাজী মোঃ হারুনর রশীদ, বরগুনা সনাকের পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহবায়ক মনির হোসেন কামাল, ক্রায় বিষয়ে উপ কমিটির আহবায়ক হামিদা বেগম, বরগুনা সনাকের এরিয়া কোঅর্ডিনেটর – সিই মোঃ নাজমুল হোসেন খান, নতুন এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ। প্যাক্টঅ্যাপ প্রশিক্ষণের উদ্দেশ্য ও আলোচ্য বিষয় প্যাকটা প্রকল্পের কার্যক্রম, প্যাক্টঅ্যাপ এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন বরগুনা সনাকের এরিয়া কোঅর্ডিনেটর – সিই মোঃ নাজমুল হোসেন খান। প্যাক্টঅ্যাপ রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্যাক্টঅ্যাপ ডাউনলোড, প্রয়োজনীয় তথ্য এন্ট্রি প্রক্রিয়া ও রেজিস্ট্রেশন, আপডেট প্রক্রিয়া, (প্রাতিষ্ঠানিক তথ্য ফরম), প্রাতিষ্ঠানিক তথ্য ফরমের বিবরণ ও বিষয়সমূহ, তথ্য সংগ্রহ ও এন্ট্রি প্রক্রিয়া এবং করণীয় ও বর্জনীয় অফলাইন ও অনলাইন ফিচারসমূহ, আইকন, ম্যাপে অবস্থান ও নির্দেশনাসমূহ (প্রবলেম সাবমিশন প্রক্রিয়া), সমস্যা চিহ্নিতকরণ ও বাছাই প্রক্রিয়া, সমস্যার কারণ, বাছাই ও নির্ধারণ প্রক্রিয়া, সমস্যার সমাধান, বাছাই ও নির্ধারণ প্রক্রিয়া, সমস্যা সমাধানে পদক্ষেপসমূহ বাছাই ও নির্ধারণ প্রক্রিয়া, সাবমিশন ও এপ্রুভাল প্রক্রিয়া, রিডাইরেক্ট ও ফিডব্যাক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন, ইয়েস সদস্য সোহানুর রহমান সৈকত ও বরগুনা সনাকের এরিয়া কোঅর্ডিনেটর – সিই মোঃ নাজমুল হোসেন খান। সনাক সভাপতি অ্যাড, আনিসুর রহমান তার সমাপনী বক্তব্যে বলেন, তিনি বলেন, সনাক-বরগুনা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশখাতের স্বচ্ছতা, জবাবদিহিতিা ও সুশাসন বৃদ্ধিতে কাজ করছে। আমরা আশা করছি আপনাদের মাধ্যমে সনাকের দুর্নীতিবিরোধী আন্দোলন আরও বেশি বেগবান হবে। সমাজের উন্নয়নে সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও ব্যভিচার দূর করার জন্য আমরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন করে যাচ্ছি। সনাক-টিআইবি সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। তিনি আরও বলেন, প্রশিক্ষণে বাড়ায় দক্ষতা ও চর্চায় বাড়ায় সফলতা। তাই যেকোন প্রশিক্ষণ আমাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করবে। শুধুমাত্র প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না প্রশিক্ষণে শিক্ষনীয় বিষয়গুলো চর্চাও করতে হবে। আমাদেরকে সবসময় নিজের আয়নায় নিজেকে দেখতে হবে। আমরা যখন সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি নিজের মধ্য থেকে দূর করতে পারবো তখনই দুর্নীতিবিরোধী আন্দোলনে সফল হতে পারবো। আপনারা আজ সারাদিন নিজেদের দক্ষতা বৃদ্ধিতে যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন আমরা আশা করছি ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিকভাবে তা কাজে লাগাতে পারবেন। আমাদের প্রত্যাশা সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বেগবান করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধির জন্য সনাক-টিআইবি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। SHARES সারা বাংলা বিষয়: