চাটখিলে গোলাম মোস্তফা – নুরজাহান ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫
মোঃ হানিফ ।।
গতকাল   ১৬নভেম্বর রবিবার বিকেলে কড়িহাটি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  গোলাম মোস্তফা – নুর জাহান ফাউন্ডেশন ১শত ৬৩জন  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ।  এই উপলক্ষে ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন।
বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইমাম হাসান, কড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল কবির, স্থানীয় ব্যবসায়ী  মানিক হোসেন প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক রিয়াজ হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আলম, নজরুল ইসলাম,আরাফাত হোসেন, সমাজ সেবক  পেয়ার হোসেন,দাউদ হোসেন সুজন,মিরন।
অনুষ্ঠানে কড়িহাটি উচ্চ বিদ্যালয়,কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসা ও কড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শত ৬৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শাহরিয়ার রশিদ খসরু।