শ্যামনগরে ক্ষুদ্র উদ্যোগে মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন ও অধিদপ্তর কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

মোঃ আরিফুজ্জামান আরিফ 

সাতক্ষীরার শ্যামনগরে ক্ষুদ্র উদ্যোগে প্রক্রিয়াজাত মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও মান নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ শে নভেম্বর রবিবার সকাল ১০ টায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ)  এর সহযোগিতায় নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশন ( এনজিএফ) এর বাস্তবায়নে  এনজিএফ এর পরিচালক (এমএফপি)মোঃ আলমগির কবির এর সভাপতিত্বে, এনজিএফ এর  RMTP প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আমিনুর রহমানের  সঞ্চালনায় শ্যামনগর  উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় ক্ষুদ্র উদ্যোগে প্রক্রিয়াজাত মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও মান নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃপক্ষের সাথে সমন্বয়  সভা। Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” উপ-প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার ক্ষুর উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় বাজারে প্রক্রিয়াজাত মৎস্য পণ্যের মানোন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্যে ‘ক্ষুদ্র উদ্যোগে প্রক্রিয়াজাত মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” বিষয়ে এ সভার আয়োজন। উক্ত সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার  জি এম সেলিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার সিনিয়র সহকারী  পরিচালক  আবুল হাসান,শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান,কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দীক,  পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক মোঃ আশরাফ আলী, বি এসটিআই খুলনার পরিদর্শক আলী হাসান। এ সভায় মৎস্য অধিদপ্তর,  বি এসটিআই, মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ, পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং ব্যবসায়িক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এ বৈঠকে ক্ষুদ্র উদ্যোক্তাদের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে আলোচনা করা হয়।
অতিথিরা তাদের  বক্তব্যে জানান,  বাংলাদেশের মৎস্য খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করলেও ক্ষুদ্র উদ্যোক্তারা এখনও মানসম্মত প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন, নিরাপত্তা মানদণ্ড অনুসরণ, সংরক্ষণ প্রযুক্তি, প্যাকেজিং, ব্র্যান্ডিং, সার্টিফিকেশন ও বাজার সম্প্রসারণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। উপযুক্ত নীতি সহায়তা, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, সহজ শর্তে আর্থিক সুবিধা এবং বাজার সংযোগ নিশ্চিত করা গেলে এ খাত থেকে বিপুল কর্মসংস্থান ও রপ্তানি সম্ভাবনা সৃষ্টি হবে। আলোচনা সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপিত হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন , এসব সুপারিশ বাস্তবায়িত হলে মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।