নাটোরের গুরুদাসপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫ এস এম পারভেজ তালুকদার .. আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি,সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নাটোরের গুরুদাসপুরে বিএনপির আয়োজনে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার নয়াবাজার এলাকায় নাটোর -৪ আসনে বিএনপির মনোনিত এমপি প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের এমপি প্রার্থী,ও নাটোর জেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ আব্দুল আজিজ,এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ওমর আলী শেখ,মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গুরুদাসপুর উপজেলা বি এন পি, পৌর বি এন পির আহবায়ক আলহাজ্ব দুলাল সরকার,ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, মোঃ রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি, মশিন্দা ইউনিয়ন বি এন পি মোঃ হাবিবুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক মশিন্দা ইউনিয়ন বি এন পি, মোঃ শাহিন কাউছার সাবেক সাধারণসম্পাদক, ধারাবারিষা ইউনিয়ন বি এন পি, মোঃ শামসুল আলম, সাবেক সভাপতি নাজিরপুর ইউনিয়ন বি এন পি, হাজী রেজাউল করিম, সাবেক সভাপতি, চাপিলা ইউনিয়ন বি এন পি, মোঃ শামীম আহম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, চাপিলা ইউনিয়ন বি এন পি, রাকিবুর রহমান রাজা, যুগ্ন আহ্বায়ক, নাজিরপুর ইউনিয়ন যুবদল, মোছাঃ রোকসানা আক্তার লিপি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, শরিফুল ইসলাম বিপ্লব, আহবায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল,সহ প্রমুখ গুরুদাসপুর ও বড়াইগ্রামের বিভিন্ন পর্যায়ের বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এই দোয়া মাহাফিলে উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: