‎বেলকুচিতে জায়গা নিয়ে দুই প্রতিবেশীর কোন্দল, নারীকে মারপিট থানায় অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

‎মনিরুল ইসলাম 

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২ নং রাজাপুর ইউনিয়নে অবস্থিত চন্দ্রপাড়া গ্রামে এক নারীর জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে তার প্রতিবেশি জিনাত আলী ৫০ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ০৮/১২/২৫ইং রোজ সোমবার বেলা ৩:৩০ ঘটিকার সময় ভুক্তভোগী নারীর বসত বাড়ীতে।

ভুক্তভোগী নারী জানান গত বিশ বছর আগে আমি ১৭ শতক জায়গা ক্রয় করে থাকি, ক্রয় সূত্রে মালিকানা নিয়ে বসত করে আসছিলাম।কিন্তু প্রতিবেশী জিনাত আলী ক্ষমতা দেখিয়ে আমাকে গাছের সাথে বেঁধে মারপিট করে। এবং আমার বাড়ীর উঠানে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করে। এবং রান্নাঘরে আগুন লাগিয়ে দেয় এতে আমার ঘর সহ খড়ের গাদায় আগুন লেগে প্রায় ২৫ হাজার টাকার খড় পুড়ে যায়, পরে স্থানীয় লোকজন ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আমি বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগযুক্তরা হলো, ১/ জেনাত আলী ৫৫, পিতা, মৃত নুরুল শেখ, ২/ শাকিল আহম্মেদ ২৫, পিতা জেন্নাত আলী,৩/ শরিফা বেগম ৪৪ স্বামী জেন্নাত আলী ৪/ কুরমান আলী ৩৫, পিতা নবী শেখ, ৫/  ইউনূস আলী ৫৫ পিতা মৃত করিম আলী সর্ব সাং চন্দ্রপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ।

এ বিষয়ে ভুক্তভোগী জানান এই ঘটনার প্রেক্ষিতে আমাকে নানা রকম হুমকি দামকি ও ভয় ভীতি দেখিয়ে আসছে, আমি এমতবস্থায় চরম নিরাপত্তহীনতায় ভূগছি। এ ঘটনার বিবাদী শরীফা বেগম বাড়িতে আগুন দেয়ার অভিযোগ মিথ্যা আমরা তাকে কোন প্রকার মারধর বা নির্যাতন করিনি,  আমাদের জায়গা আমরা দখল নিতে গেলে তিনি আমাদের উপর মিথ্যা মামলা করেন, এই জায়গার দলিলপত্র আমাদের নামে, ক্রয়সুত্রে শালিকানা আমাদের, তাই সবার সহযোগিতা নিয়ে আমাদের জায়গা দখল চাই । ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা বলেন, রাতে আমরা খড়ের গাদায় আগুন দেখতে পেয়ে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি, এই আগুন কাহারা বা কিভাবে আগুন লেগেছে তা আমরা জানি না।

এ বিষয়ে বেলকুচি থানার এস আই সবুজ রায় বলেন, ঘটনার একটি লিখিত অভিযোগ থানায় এসেছে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, বাদী ও বিবাদীদের সাথে কথা বলে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ইউপি সদস্যরা মিলে জায়গাটি ন্যায্য মাপের মাধ্যমে সঠিক মালিক কে জায়গাটি দখল দেয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে।