ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাডার অফিসারদের মানববন্ধন পালন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

মোঃ ইসমাইল।।জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ২৫ তারিখে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর আহ্বানে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডার অফিসারদের দপ্তর ও ব্রাহ্মণাবাড়িয়া প্রেসক্লাবের সামনে সকাল ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া, পরিষদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্ব-স্ব ক্যাডারের কর্মকর্তা দ্বারা পরিচালনার দাবি করছে। ইতিমধ্যে গত ২৪ তারিখে সারাদেশে ১ ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে মানববন্ধনের সময় কর্মকর্তারা গত ২৫ তারিখ রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও আহ্বান জানান। অগ্নি নির্বাপন কালে ফায়ার সার্ভিস কর্মী নিহতের ঘটনায়ও গভীর শোক প্রকাশ করা হয়। বিগত সময়ের দূর্নীতির নথি গায়েবের জন্য এটা কোন ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।পরিষদের গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন সকল সদস্যকে নির্দেশনা প্রদান করেছে। এসময় উপস্থিত ছিলেন,১)প্রফেসর দিলারা আক্তার খান, (১৪তম বিসিএস)বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ২)ডা. সাখাওয়াত হোসেন, (২৭তম বিসিএস) স্বাস্থ্য ক্যাডার।৩) মাইদুল ইসলাম পাঠান, (২৯তম বিসিএস)সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ,ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।৪)মোহাম্মদ কামাল হোসেন, (৩৬তম বিসিএস)উপপরিচালক, বিসিএস পরিসংখ্যান ক্যাডার।