ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫ মো:সোহেল রানা।। ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের পুকুরে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। সপ্তাহে দুইদিন প্রশিক্ষণ চলবে এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আনিসুজ্জামান। জেলায় প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, সাঁতার শেখা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে সাঁতার প্রশিক্ষণ খুবই প্রয়োজনীয়। প্রতিটি মানুষের সাঁতার জানা উচিত। এটি শুধু নিজের নিরাপত্তার জন্য নয়, বরং দক্ষ ও সাহসী সাঁতারু তৈরি করতেও সহায়ক হবে।” SHARES সারা বাংলা বিষয়: